বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৯

চাঁদপুরে ঘূর্ণিঝড় দূর্গতদের পাশে নৌ-বাহিনী ও কোস্টগার্ড

চাঁদপুরে ঘূর্ণিঝড়ে আহতদের চিকিৎসা সেবা দিচ্ছেন নৌবাহিনীর এক মেডিকেল টিম ছবি: বাংলাদেশের খবর


চাঁদপুরের দূর্গম চরে ঘূর্ণিঝড় 'ফণীর' আঘাতে আহতদের চিকিৎসা সেবা দিয়েছে নৌ-বাহিনী ও কোস্টগার্ডের দুইটি মেডিকেল টীম। তারা প্রায় দুই হাজার রোগীকে চিকিৎসা সেবা দিয়েছেন। 

আজ রোববার চাঁদপুর সদর উপজেলার  মেঘনা নদীর পশ্চিম পাড়ে রাজরাজেশ্বর ইউনিয়নের মান্দের বাজার, শিলারচর, খাশকান্দি এলাকায় ঘূর্ণিঝড় ফণীতে আহত এসব রোগীদের সেবা প্রদান করেন।

শুক্রবার গভীর রাতে এ চরে ঘূর্ণী ঝড় ফণীর তাণ্ডবে প্রায় ২০০ ঘরবাড়ী বিধ্বস্ত হয়। একই সঙ্গে আহত হয় বহু নারী, পুরুষ ও শিশু।

এসব আহতদের চিকিৎসা সেবা দিতে রোববার সকাল ৯টা থেকে নৌ-বাহিনীর মেডিকেল অফিসার ডা. নুরুল মোস্তফা এর নেতৃতেত্ব আট সদস্য এবং কোস্টগার্ডের  সিনিয়র মেডিকেল অফিসার ডা. ফাহাদ বিন কবির এর নেতৃত্বে পৃথকভাবে চিকিৎসা সেবা কার্যক্রম  অনুষ্ঠিত হয়।

এ সময় এই ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব হযরত আলী বেপারীর নেতৃত্বে ইউপি সদস্যরা উপস্থিত থেকে মেডিকেল টিম দুইটিকে সহযোগিতা করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১