আপডেট : ০৫ May ২০১৯
গোপালগঞ্জে সড়ক দূর্ঘটনায় জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের সাবেক এজিএস শেখ মেজবাহ উদ্দিন (৩৮) নিহত হয়েছেন। এ ঘটনায় পিক-আপ ভ্যানের চালক ও তার সহকারি আহত হয়েছেন। এদেরকে গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার তিলছড়া নামের এক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মেজবাহ উদ্দিন গোপালগঞ্জ জেলা শহরের মৌলভীপাড়া এলাকার শেখ মো. হুমায়ুন কবিরের ছেলে। সে জেলা সদরে ডিজেল, পেট্রোল ও মবিল ব্যবসা করতেন। ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মাহফুজুর রহমান জানিয়েছেন, কাশিয়ানী উপজেলার তিলছাড়া বাজারে মবিল বিক্রি করে লিংক রোড দিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে ওঠার সময় ঢাকাগামী হামীম পরিবহনের একটি যাত্রীবাহী বাস তাদের পিক-আপ ভ্যানটিকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে পিক-আপ ভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদের পড়ে উল্টে যায়। ফলে শেখ মেজবাহ উদ্দিন এবং পিক-আপ ভ্যানের ড্রাইভার ও হেলপার আহত হন। গুরুতর আহত শেখ মেজবাহ উদ্দিনকে প্রথমে গোপালগঞ্জ সদর হাসপাতালে ও অবস্থার অবনতি হলে খুলনা নেয়ার পথে তিনি মারা যান। ছাত্রলীগের সাবেক এ নেতার মৃত্যুতে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজ ছাত্রলীগের সভাপতি এস এম দ্বীন ইসলাম ও সাধারন সম্পাদক নিউটন মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১