বাংলাদেশের খবর

আপডেট : ০৫ May ২০১৯

কুমিল্লায় নারীসহ ৪ জনের পেট থেকে ৬৬০০ পিস ইয়াবা উদ্ধার


ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে বাসে তল্লাশী করে এক নারীসহ চার জনের পেট থেকে ৬ হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করেছে ডিবি পুলিশ।

জেলা গোয়েন্দা পুলিশ জানায়, এসআই ইকতিয়ার উদ্দিনের নেতৃত্বে রোববার ভোররাতে মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজায় কক্সবাজার থেকে ঢাকাগামী প্রেসিডেন্ট ট্রাভেলসে তল্লাসী চালিয়ে সন্দেহভাজন চারজনকে আটক করা হয়। পরে নগরীর একটি ক্লিনিকে নিয়ে তাদেরকে এক্সরে করে ইয়াবা থাকার বিষয়টি নিশ্চিত হয় ডিবি পুলিশ। পরে বিশেষ পদ্ধতিতে (মলদ্বারের মাধ্যমে) তাদের পেট থেকে প্যাকেটজাত এসব ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- নড়াইলের লোহাগার থানার হাসান শেখ বাবু, ফারজানা আক্তার, আকাশ আহমেদ ও যশোরের অভয়নগর থানার আবির আহমেদ বাধন।

তাদের বিরুদ্ধে কুমিল্লা সদর দক্ষিণ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় গোয়েন্দা পুলিশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১