বাংলাদেশের খবর

আপডেট : ০৮ May ২০১৯

আশুলিয়ায় বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত


আশুলিয়ায় বাসচাপায় আইয়ুব আলী সুমন নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার দুপুর ১২টার দিকে আশুলিয়ার জিরাবো ডাক্তার বাড়ি এলাকায় বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী সুমন (২৮) ভোলা জেলার লালমোহন উপজেলার নুসু বেপারীর ছেলে। এ ঢাকার মিরপুরের পল্লবীতে থাকতেন।

পুলিশ জানায়, জিরাবোর ডাক্তার বাড়ি এলাকায় ঢাকাগামী অজ্ঞাত একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে করে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল জলিল বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। মাটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে দ্রুত পালিয়ে যাওয়ার কারণে এ ঘটনার সাথে জড়িত ঘাতক বাস ও বাসের চালককে আটক করা সম্ভাব হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১