আপডেট : ০৮ May ২০১৯
দিনাজপুরের কাহারোল উপজেলার পল্লীতে সেফটি ট্যাংক পরিষ্কার করতে গিয়ে ট্যাংকির ভিতরে পড়ে ২ শ্রমিকের মৃত্যু ঘটেছে। আজ বুধবার সকাল ১০টায় দিনাজপুর কাহারোল উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়ীতে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন- জেলার বিরল উপজেলার ঝিনাইকুড়ি গ্রামের জহুরুল ইসলামের পুত্র আবদুল খালেক ওরফে বাকী (৪২) ও একই এলাকার আজমল হকের পুত্র নাসিম হাবিব (২৫)। কাহারোল থানার অফিসার্স ইনচার্জ আইয়ুব আলী জানান, কাহারোল উপজেলার ইসাইল চৌধুরীপাড়ার শমসের আলীর বাড়ীতে সেফটি ট্যাংকে কাজ করার সময় অসাবধনতাবশত ট্যাংকের ভিতরে ২ শ্রমিক পড়ে যায়। স্থানীয় ব্যক্তিরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ব্যাপারে কাহারোল থানা একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১