আপডেট : ০৯ May ২০১৯
পাইকগাছা থানা পুলিশ ২শ গ্রাম গাঁজাসহ ২ ব্যক্তিকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার ভৈরবঘাটা আদর্শ গ্রামের আবুল কাশেম গাজীর ছেলে মফিজুল ইসলাম (৩৪) ও মৃত মাদার শেখের ছেলে আজিবর শেখ (৩৫)। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে থানার এসআই মহিউদ্দীন আহমেদ ও এএসআই মিরাজুল ইসলাম মিরাজ শামুকপোতা বাজার চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে ২শ গ্রাম গাঁজা সহ মজিফুল ও আজিবরকে হাতেনাতে আটক করে। ওসি মোঃ এমদাদুল হক শেখ জানান, এ ঘটনায় আটককৃত দু’জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলা নং- ১১, তাং ৯/৫/২০১৯ ইং।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১