বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৯

চাঁদপুর প্রেসক্লাবে দোয়া ও ইফতার মাহফিল


চাঁদপুর প্রেসক্লাব ইফতার ও দোয়া মাহফিল রোববার চাঁদপুর প্রেসক্লাব ভবনের নিচতলায় অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাবের সভাপতি শহীদ পাটওয়ারীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লক্ষন চন্দ্র সূত্রধরের পরিচালনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন পাটওয়ারী বাড়ি জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুস সালাম।

ইফতার ও দোয়া অনুষ্ঠানে সুধীজনদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতিপ্রাপ্ত পুলিশ সুপার) মো. মিজানুর রহমান, চাঁদপুর পৌরসভার মেয়র ও জেলা আ্ওয়ামী লীগ সভাপতি আলহাজ নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গণি পাটওয়ারী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাহমুদ জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মঈনুল হাসান, এএসপি সদর সার্কেল জাহেদ পারভেজ চৌধুরী,  জেলা গণফোরাম সভাপতি অ্যাড. সেলিম আকবর, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান অ্যাড. জাহিদুল ইসলাম রোমান প্রমূখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১