বাংলাদেশের খবর

আপডেট : ১৩ May ২০১৯

দোহারে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু


ঢাকার দোহার উপজেলায় মো. শহিদুল ইসলাম শহীদ (৩৫) নামে এক ব্যবসায়ী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার সকালে নারিশা বাজারে তার নিজ প্রতিষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল উপজেলার নারিশা উত্তর চক এলাকার হাসেন বেপারির ছেলে ও নারিশা বাজার বণিক সমিতির সদস্য।

বাজারের দোকানীরা জানান, সোমবার সকালে শহিদুল দোকানে এসে লাইট-ফ্যানের সু্‌ইচে সমস্যা দেখেন। নিজেই তা মেরামত করতে গেলে শরীরে বিদ্যুৎ প্রবাহিত হয়ে দাড়িয়ে থাকেন। পরে পাশের দোকানিরা তাকে কাছে গিয়ে ডাকলে তার কোনো সাড়া-শব্দ পাওয়া যায়নি। সবাই অনুমান করতে পারেন সে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। স্থানীয়রা তাকে দোহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দোহার থানার শাইনপুকুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মাহবুবুল হক রনি জানান, এঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে। স্বজনদের অভিযোগ না থাকায় লাশ হস্তান্তর করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১