আপডেট : ১৪ May ২০১৯
বাগেরহাটের ফকিরহাট থেকে নিখোঁজ হওয়া নড়াইল জেলার লোহাগড়া এলাকার ইয়াছিন মীর নামের ১১ বছরের এক শিশুকে উদ্ধার করেছে মডেল থানা পুলিশ। গতকাল সোমবার রাত ১০টার দিকে তাকে কাটাখালী মোড় এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার করা হয়েছে। এসময় অপহরনকারী সন্দেহে অভিজিৎ মৃধা (২৬) নামের এক যুবককে আটক করেছে। আটককৃত যুবক মোংলার মৌখালী গ্রামের বিমল মৃধার পুত্র বলে পুলিশ জানায়। খবর পেয়ে মঙ্গলবার সকালে শিশুটির পরিবার ফকিরহাট মডেল থানায় আসেন। এ ব্যাপারে শিশুটির পিতা শামিম মীর জানান, তার পুত্রকে রোববার (১২ মে) দুপুরের পর থেকে পাওয়া যাচ্ছিল না। এ ব্যাপারে মডেল থানার অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, শিশুটিকে কাটাখালী এলাকা থেকে উদ্ধার করা হয়েছে। অপহরণকারী সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১