বাংলাদেশের খবর

আপডেট : ১৫ May ২০১৯

জাতীয় ঈদগাহে ঈদুল ফিতরের প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়


ঈদের দিন সকাল সাড়ে ৮টায় হাইকোর্ট প্রাঙ্গণে জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। তবে আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ জামাতের আয়োজন করা হবে।

আজ বুধবার ধর্মবিষয়ক মন্ত্রণালয়ে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় জানানো হয়, জাতীয় ঈদগাহে মুসল্লিদের নিরাপত্তার জন্য নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১