বাংলাদেশের খবর

আপডেট : ১৬ May ২০১৯

ফরিদগঞ্জে শ্বশুর বাড়ি থেকে যুবকের লাশ উদ্ধার


চাঁদপুরের ফরিদগঞ্জে জামাল উদ্দিন (৩২) নামে এক যুবকের শ্বশুর বাড়িতে মৃত্যুর ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয়েছে। সংবাদ পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে পাঠিয়েছে।

জানা গেছে, ময়মনসিংহ সদর উপজেলার গুদামঘর এলাকার কিতাব উদ্দিনের ছেলে জামাল উদ্দিন আট বছর আগে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মৃত নুরমোহাম্মদ বেপারীর মেয়ে শিরিন আক্তারকে বিয়ে করেন। তাদের দুই ছেলে সন্তান রয়েছে। বুধবার সন্ধ্যায় জামাল উদ্দিন শুশুর বাড়িতে আসলে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।

তার স্ত্রী শিরিনা বেগম বলেন, আমাদের বাড়িতে আসার পর ঘরে প্রবেশের পর পরে বুকে ব্যথা বলে চিৎকার করে। পরে দ্রুত তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করে। এ দিকে হঠাৎ এই মৃত্যুর ঘটনায় এলাকায় গুঞ্জন শুরু হয়।

খবর পেয়ে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর পাঠায়। এ ব্যাপারে জামাল উদ্দিন ভাই কামাল উদ্দিন ফরিদগঞ্জ থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১