বাংলাদেশের খবর

আপডেট : ১৮ May ২০১৯

মধুচন্দ্রিমায় বালিতে

জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় সংরক্ষিত ছবি


ওপার বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায় তৃতীয়বার বিয়ে করলেন কদিন আগে। এখন স্বামীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটাচ্ছেন দুই বাংলায় জনপ্রিয় এ অভিনেত্রী। কিন্তু কোথায় মধুচন্দ্রিমা করছেন তারা, এ রহস্য থেকেই যায়। কদিন ধরেই চলছিল নানা জল্পনা।

মধুচন্দ্রিমায় উড়ে যাওয়ার সময়কার ছবি অবশ্য কিছুদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছিলেন শ্রাবন্তী। এরপর শ্রাবন্তীর সঙ্গে মধুচন্দ্রিমা কাটানোর ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার দেন শ্রাবন্তীর স্বামী রোশন। ফটোব্লগিং সাইট ইনস্টাগ্রামে একাধিক ছবি শেয়ার দেন তিনি। ক্যাপশনে রোশন লিখেছিলেন, ‘এই পৃথিবীর কোনো এক স্থানে’। সেই থেকে ছবি দেখে অনুসন্ধানে নামেন অনুরাগীরা। শ্রাবন্তী-রোশন ভ্রমণ-স্থানের নাম লুকানোর চেষ্টা করলেও রোশনের একটি ইনস্টাগ্রাম পোস্ট জানান দিচ্ছে, তারা রয়েছেন ইন্দোনেশিয়ার রাজধানী বালিতে। একটি ছবি সেই সাক্ষ্যই দিচ্ছে। অবশ্য ভক্তরা আগেই অনুমান করেছিলেন।

একে অপরের সঙ্গে সময়টা যে মন্দ কাটছে না, তা তাদের ছবি দেখলেই বেশ বোঝা যাচ্ছে। কখনো একসঙ্গে চা খেয়ে, কখনো বা একসঙ্গে খড়ের গাদায় বসে একে অপরের দিব্যি সুন্দর সময় কাটছে শ্রাবন্তী-রোশনের।

গত ১৯ এপ্রিল, অর্থাৎ ৪ বৈশাখ পাঞ্জাবি রীতিতে গাঁটছড়া বাঁধেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ২৩ এপ্রিল কলকাতায় ফেরেন অভিনেত্রী। এরই মধ্যে মধুচন্দ্রিমার জল্পনা চলছিল। এর আগে শ্রাবন্তীর দুবার বিবাহবিচ্ছেদ হয়েছে। ২০০৩ সালে পরিচালক রাজীব বিশ্বাসের সঙ্গে শ্রাবন্তীর প্রথম বিয়ে হয়। তাদের ঘরের সন্তান ঝিনুক। রাজীবের সঙ্গে বিচ্ছেদের পরে মডেল কৃষ্ণ ব্রজের সঙ্গে শ্রাবন্তীর প্রেম হয়। বিয়েও করেন তারা। গত জানুয়ারিতে কৃষ্ণের সঙ্গেও বিচ্ছেদ হয়ে যায় শ্রাবন্তীর।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১