বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০১৯

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে এক জনের মৃত্যু


কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিরাশা (৩৩) নামে এক ব্যক্তি মারা গেছে। সে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউপির নয়াবাড়ি এলাকার বাসিন্দা।

এলাকাবাসী জানান, নিরাশা তার নিজস্ব বাড়িতে ব্যাটারি চালিত অটো রিক্সা চার্জ দিতে গেলে বৈদ্যুতিক সকেটে হাত আটকে যায়। এ সময় বাড়ির লোকজন না থাকায় তিনি ঘটনাস্থলেই গুরুতর আহত হয়ে পড়ে যায়। আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে রাজারহাট থানার অফিসার ইনার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার বলেন, লাশ ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১