বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

জহির রায়হানের উপন্যাস থেকে নাটক


প্রখ্যাত ঔপন্যাসিক জহির রায়হানের ‘শেষ বিকেলের মেয়ে’ উপন্যাস থেকে নির্মিত হলো টিভি নাটক। যেখানে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, সাদিয়া জাহান প্রভা, অর্ষা, তাসনুভা তিশা, নুসরাত পাপিয়া, দিলারা জামান, মাসুম বাশার ও দিলু খান। বঙ্গের প্রযোজনায় কালজয়ী এই লেখকের লেখা প্রথম এই রোমান্টিক উপন্যাস থেকে চিত্রনাট্য সাজিয়ে ‘শেষ বিকেলের মেয়ে’ নাটকটি পরিচালনা করেছেন হাসান রেজাউল। তিনি বলেন, আমি সাহিত্যনির্ভর কাজগুলো বেশি করে থাকি। এর আগে হরিশংকর জলদাস, রবীন্দ্রনাথ ঠাকুর, সেলিম আল দীন, শামসুল হকের মতো লেখকদের সাহিত্যকর্ম নিয়ে কাজ করেছি।

নির্মাতা হাসান রেজাউল বললেন, ‘শেষ বিকেলের মেয়ে’ নামটি পরিবর্তন হতে পারে। উপন্যাসের গল্প থেকে অনুপ্রেরণা নিয়ে কাজটি করেছি। দুদিন আগে শুটিং দেশ করেছি। ঈদে এনটিভিতে প্রচার হবে। জহির রায়হানের অনেক সাহিত্যকর্ম আগে পড়লেও তার সৃষ্টিতে প্রথমবার কাজ করলেন ইরফান সাজ্জাদ। কাজটি নিয়ে তিনি বেশ উচ্ছ্বসিত।

ইরফান সাজ্জাদ বললেন, ‘ঠিকঠাকভাবে ধরে কাজটি হয়েছে। গল্পের জন্য জহির রায়হানের পরিবারের কাছ থেকে এনওসি নেওয়া হয়েছে। চারদিন শুটিং হয়েছে। এমনকি মধ্যরাত পর্যন্ত শুটিং করেছি। কষ্ট হয়েছে কাজটি করতে। তবে শেষ করার পর দেখলাম পুরোপুরি স্ট্যান্ডার্ড একটি কাজ হয়েছে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১