বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০১৯

ঈদ অনুষ্ঠানে গাইলেন মন্ত্রী


জুনাইদ আহমেদ পলক একজন সফল আইনজীবী ও রাজনীতিবিদ। তিনি ২০১৮ সালের সংসদ নির্বাচনে রাজশাহী বিভাগের নাটোর জেলার সিংড়া উপজেলা থেকে বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচিত বাংলাদেশের সংসদ সদস্য। ২০১৯ সালের ৭ জানুয়ারি নির্বাচিত সরকারের সংসদ সদস্য এবং ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বহু গুণে গুণান্বিত জুনাইদ আহমেদ পলক সম্প্রতি বেসরকারি টেলিভিশন আরটিভির ঈদ অনুষ্ঠানে গান গেয়েছেন। ‘আড্ডা গানে ঈদ’ শিরোনামে অনুষ্ঠানটি তিনি শুরু করেন একটি দেশাত্মবোধক গান দিয়ে। এরপর একে একে তার পছন্দের শিল্পীদের মধ্যে আজম খান, লাকী আখন্দ, হ্যাপী আখন্দ এবং আইয়ুব বাচ্চুর গান পরিবেশন করেন। 

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ের আরটিভির নিজস্ব স্টুডিও বেঙ্গল মাল্টিমিডিয়া স্টুডিওতে অনুষ্ঠানটি ধারণ করা হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন হাসান আবিদুর রেজা জুয়েল। প্রযোজনা করেছেন শিবলী জিয়া।

‘আড্ডা গানে ঈদ’ অনুষ্ঠানটি আরটিভি’র ঈদ অনুষ্ঠানমালার তৃতীয় দিন বিকেল ৫টা ২০ মিনিটে প্রচারিত হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১