বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০১৯

পত্নীতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কৃষক নিহত

নিহত কৃষক ছবিঃ বাংলাদেশের খবর


নওগাঁর পত্নীতলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মিন্টু (৩৫) নামে এক কৃষক নিহত হয়েছেন।

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার নির্মইল ইউনিয়নের শ্যামপুর গ্রামের তার নিজ আমবাগানে এ ঘটনা ঘটে। পত্নীতলায় থানার ওসি পরিমল কুমার চক্রবর্তী নিহতের ঘটনা নিশ্চিত করেন।

নিহত মিন্টু ওই গ্রামের শফি উদ্দীনের ছেলে।

ওসি পরিমল কুমার চক্রবর্তী জানান, তিনি বৃহস্পতিবার সন্ধ্যারাতে বাড়ির পাশে নিজ আমবাগানের নার্সারি থেকে চাড়াগাছ উপত্তোলনের কাজ করছিলেন। বাগানের ভেতর ওৎপেতে থাকা দুর্বৃত্তদের উপযুপরি ছুরিঘাতে তিনি নিহত হন।

নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা গ্রহনের প্রস্তুতি চলছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১