বাংলাদেশের খবর

আপডেট : ২৪ May ২০১৯

বিএনপি অবশেষে নির্বাচনে এসেছে : নাসিম

বগুড়া জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ টিটু মিলনায়তনে যৌথ কর্মী সভায় আ.লীগের সভাপতি মণ্ডলির সদস্য মোহাম্মদ নাসিম এমপি, আ.লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, আ.লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি ও উপ নির্বাচনে আ.লীগ প্রার্থী টি জামান নিকেতা ছবি : বাংলাদেশের খবর


বিগত দিনে বিএনপি বগুড়ার বাহিরের লোক এনে নির্বাচন করেছেন। একাদশ জাতীয় সংসদের নির্বাচনে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ভোট দিলেও শপথ না নিয়ে তিনি বগুড়ার জনগনের সাথে বেঈমানি করেছেন। তারা বিএনপি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিলেও অনেক পানি ঘোলা করে অবশেষে নির্বাচনে এসেছে। তাদের সিদ্ধান্তহীনতার কারণে জনগন তাদের প্রত্যাখান করেছে বলে জানান, আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম এমপি।

বাংলাদেশ আওয়ামী লীগ বগুড়া জেলা শাখার যৌথ কর্মীসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এবার উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নিকেতাকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখবে। বগুড়ার উন্নয়ন চাইলে ২৪ জুন নৌকা মার্কায় ভোট দিবে। তিনি একটা বারের জন্য আওয়ামীলীগের প্রার্থীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

শহরের শহীদ টিটু মিলনায়তনে যৌথ কর্মীসভায় ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ মকবুল হোসেনের সভাপতিতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান এমপি, নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি, বগুড়া-৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব হাবিবর রহমান, আওয়ামী লীগের কেন্দ্রিয় স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা: রোকেয়া সুলতানা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মজিবর রহমান মজনু, সদর আসনে আ.লীগ মনোনীত প্রার্থী টি জামান নিকেতা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১