আপডেট : ২৫ May ২০১৯
পটুয়াখালীর কলাপাড়ার পৌর শহরের চিংগড়িয়া এলাকা থেকে দোলা কর্মকার (১৯) ছয় মাসের অন্তঃসত্ত্বা গৃহবধুর মৃতদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। গতকাল শুক্রবার রাত সোয়া আটটায় স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে। নিজ ঘরের আড়ার সাথে গলার ওড়না পেচিয়ে গৃহবধু গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে গৃহবধৃর স্বজনরা পুলিশকে জানায়। দোলা চিংগড়িয়া গ্রামের মোবাইর কোম্পানীর বিক্রয় প্রতিনিধি সম্রাট কর্মকারের স্ত্রী। কলাপাড়া থানার ওসি (তদন্ত) মো. আসাদ জানান, গৃহবধুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১