আপডেট : ২৬ May ২০১৯
নেত্রকোনার কলমাকান্দায় ভোগাই নদীর সাঁকো ভাঙার পর এবার ভেঙেছে উপজেলার কৈলাটি ইউনিয়নের দক্ষিণরানীগাঁও গ্রামে সোমেস্বরী নদীতে নির্মিত বাশের সাঁকোটিও। ফলে বেড়েই চলছে এখানকার জনদুর্ভোগ। স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলামসহ অনেকেই জানান, প্রতি বছর অন্তত এক বার গ্রামের সবার সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের টাকায় মেতামত করা হতো বাঁশের তৈরী এ সাঁকোটি। কিন্তু এবার বছর পেরিয়ে গেলেও এটি মেরামত না করায় গত রোববার (২০ মে) দুর্বল হয়ে ভেঙে গেছে সাঁকোটি। সেই থেকে এখনো তা ভাঙ্গাই আছে। কেউ মেরামতের উদ্যোগও নিচ্ছেন না। ফলে দুর্ভোগে রয়েছেন গ্রামবাসীরা। এখানে পাকা সেতু নির্মানের মধ্যে দিয়ে জনদুর্ভোগ কমাতে একাধিক বার অবেদনও করা হয়েছে সংশ্লিষ্ট দফতরে। কিন্তু সেতু নির্মাণ হচ্ছে না। নাম প্রকাশে অনিচ্ছুক দক্ষিণরানীগাঁও গ্রামের এনজিও কর্মী এক নারী জানান, এখানে পাকা সেতু নির্মাণ করে দেয়ার জন্য এক প্রকৗশলীকে ঘুষ দিতে ৪০ হাজার টাকা গ্রাম থেকে চাঁদাও নিয়েছেন গ্রামেরই এক লোক। তবু সেতু আর হয়নি। কলমাকান্দা এলজিইডি’র উপজেলা প্রকৌশলী মো. আফসার উদ্দিন জানান, ওই ঘুষের ব্যাপারে তিনি কিছু জানেন না। তবে সেতুটি নির্মাণের জন্য অর্থ চেয়ে উপর মহলে প্রস্তাব পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১