বাংলাদেশের খবর

আপডেট : ২৮ May ২০১৯

সুন্দরবনে ৮ কেজি হরিণের মাংসসহ আটক ১


সুন্দরবনের শরণখোলা রেঞ্জের ভোলা নদী থেকে ৮ কেজি হরিণের মাংসসহ বাদশা মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করেছে বনবিভাগ।  সোমবার সন্ধ্যায় বনবিভাগের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক বাদশা মিয়া শরণখোলার সোনাতলা এলাকার বাসিন্দা। শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জয়নাল আবেদীন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভোলা নদী থেকে এই চোরা শিকারীকে আটক করা হয়েছে। উদ্ধারকৃত হরিনের মাংস এবং আটক বাদশা মিয়াকে শরণখোলা রেঞ্জ অফিসে রাখা হয়েছে।

 বন আইনে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১