বাংলাদেশের খবর

আপডেট : ৩১ May ২০১৯

ছেলের হাতে পিতা খুন!

বগুড়া ম্যাপ


বগুড়ার নন্দীগ্রামে ছেলে হাতে বাবা আনোয়ার হোসেন খুনের ঘটনায় শুক্রবার মামলা দায়ের হয়েছে।

আনোয়ারের স্ত্রী বগুড়ার শাজাহানপুরের খাদ্য উপ-পরিদর্শক রেহানা বেগম বাদী হয়ে ছেলে রনি আহম্মেদকে আসামী করে মামলা দায়ের করেছেন।

নন্দীগ্রাম থানার ওসি শওকত কবির জানান, আনোয়ার হোসেন খুনের ঘটনায় স্ত্রী রেহানা বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় ছেলেকে আসামী করেছে। আসামী এখনও গ্রেফতার হয়নি। তবে গ্রেফতারের চেষ্টা চলছে।

ছেলেকে কিনে দেওয়া হিউম্যান হলারের আয় ব্যায়ের হিসাব নিয়ে বিরোধের জের ধরে ছেলে রনি আহম্মেদ এর ছুরিকাঘাতে বাবা আনোয়ার হোসেন নিহত হন। আনোয়ার হোসেন নন্দীগ্রাম পৌর বিএনপির যুগ্ম সম্পাদক ছিলেন।

এদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে জানাজা শেষে বাড়ির পাশেই দাফন করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১