বাংলাদেশের খবর

আপডেট : ০২ June ২০১৯

নরসিংদীতে বিদেশী পিস্তলসহ গ্রেপফতার ১

নরসিংদীতে বিদেশী পিস্তল সহ সুমন নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ ছবি : বাংলাদেশের খবর


নরসিংদীতে বিদেশী পিস্তল সহ সুমন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

আজ রবিবার দুপুরে সদর উপজেলার শালিদা মুক্তি চত্ত্বর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে একটি পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

গ্রেফতারকৃত সুমন মিয়া নাগরিয়াকান্দি এলাকার বিল্লাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছেন, গ্রেফতারকৃত সুমন নারগরিয়াকান্দি এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তার কাছে আস্ত্র আছে এমন সংবাদের ভিত্তিতে তার গতিবিধি ট্রেকিং করা হচ্ছিল। এরই ধারাবাহিকতায় রোববার দুপুরে শহরের মুক্তি চত্ত্বর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে তাকে তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রুপম কুমার সরকার বলেন,গ্রেফতারকৃত সুমনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। অস্ত্র উদ্ধারের ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১