বাংলাদেশের খবর

আপডেট : ০৯ June ২০১৯

রাণীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার


নওগাঁর রাণীনগরে জিল্লুর রহমান (৪২) নামে এক মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ। গতকাল শনিবার বিকেলে উপজেলার কালিগ্রাম ইউনিয়নের ভান্ডারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার  করে ও রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে। গ্রেফতারকৃত জিল্লুর রহমান উপজেলার ভেটি গ্রামের হাবিবুর রহমানে ছেলে।

রাণীনগর থানার (তদন্ত) ওসি মাহবুব আলম জানান, গত ২০১১ সালে তার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার চান্দগাঁও থানায় মাদক মামলা দায়ের হয়। এর পর গত ২০১৬ সালে আদালত তাকে ৬ মাসের কারাদন্ড প্রদান করেন। সাজার পর থেকেই জিল্লুর রহমান পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে এসআই হুমায়‍ুন কবির ও এএসআই আইনুল হক শনিবার বিকেলে অভিযান চালিয়ে উপজেলার ভান্ডারা গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করেন। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১