আপডেট : ১২ June ২০১৯
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী আবদুল্লাহ আল নোমানের রায় ঘোষণার তারিখ আগামী ৩০ জুন ধার্য করেছে ঢাকার একটি আদালত। আজ বুধবার বুধবার মামলাটি রায় ঘোষণার জন্য ধার্য ছিলো। কিন্তু নোমান অসুস্থতাজনিত কারণে আজ আদালতে উপস্থিত হতে পারেননি। এজন্য রায় পেছানোর আবেদন করেন তার আইনজীবী। এ আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিভাগীয় স্পেশাল জজ সৈয়দ কামাল হোসেন রায় ঘোষণার জন্য নতুন দিন ধার্য করে আদেশ দেয়। নোমানের পক্ষে আজ আইনজীবী ছিলেন এডভোকেট জিয়া উদ্দিন জিয়া। ১৯৯৭ সালের ৭ আগস্ট জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ওপর অনুসন্ধান চালায় দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরপর নোমানের সম্পদের হিসাব বিবরণী দাখিলের জন্য নোটিশ দেয় দুদক। একই বছরের ২৬ অক্টোবর নোমান নোটিশ গ্রহণ করেন। নোটিশ পাওয়ার পর আইনুযায়ী ৪৫ দিনের মধ্যে সম্পদের হিসাব বিবরণী দাখিল করার কথা থাকলেও তিনি তা করেননি। এমনকি তিনি সময় বৃদ্ধির জন্য কোনো আবেদনও করেননি। এ ঘটনায় ১৯৯৮ সালের ১৯ আগস্ট রাজধানীর ধানমন্ডি থানায় দুদকের কর্মকর্তা আব্দুল্লাহ আল জাহিদ বাদী হয়ে নোমানের বিরুদ্ধে মামলা রুজু করেন। ২০০০ সালের ৩০ মে নোমানের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। ২০০৪ সালের ১০ ফেব্রুয়ারি নোমানের বিরুদ্ধে চার্জ গঠন করে আদালত। মামলায় সাত জনের সাক্ষ্যগ্রহণ করে আদালত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১