বাংলাদেশের খবর

আপডেট : ১৫ June ২০১৯

জন্মর পরেই হাঁটল নবজাতক


অবিশ্বাস্য ও অদ্ভুত ঘটনার সাক্ষী হলেন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা। যা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাড়া ফেলে দিয়েছে। জন্ম নেওয়ার পরই হেঁটে ডেলিভারি রুমের সবাইকে চমকে দিয়েছে সদ্যোজাত এক শিশু।

সেই ভিডিও ভাইরাল হয়ে গেছে ইন্টারনেটে। ভিডিওটি ফেসবুকে পোস্ট করেছেন আর্লেট আরান্তেস নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে, এক নার্স একটি সদ্যোজাত কন্যা ভূমিষ্ঠ হওয়ার পর তাকে বাবা-মায়ের হাতে তুলে দেওয়ার আগে পরিষ্কার করছিলেন। শিশু বুকের কাছে হাত দিয়ে ধরা ছিল। সেই অবস্থায় দুই পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ায় শিশুটি।

এরপর শিশুটি গুটি গুটি পা ফেলে হাঁটতে শুরু করে। এই দৃশ্য দেখে অবাক হয়ে যান উপস্থিত সবাই। তবে এ ঘটনাটি কোথায় ঘটেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি ভিডিওটিতে।

কিন্তু নার্সের পোশাক দেখে ধারণা করা হচ্ছে, ঘটনাটি দক্ষিণ ব্রাজিলের রিও গ্রান্দে দো সুলের সান্তা ক্রুজ হাসপাতালে ঘটেছে। আর ভিডিওতে নার্স পর্তুগিজ ভাষায় কথা বলছেন। তার কথা বাংলায় অনুবাদ করলে দাঁড়ায়, আমি যখনই ওকে পরিষ্কার করতে যাই, তখন সে উঠে দাঁড়িয়ে হাঁটতে শুরু করে। এটা রেকর্ড করা দরকার। এটা কাউকে বললে সে বিশ্বাস করবে না। একমাত্র ভিডিও দেখলেই এই ঘটনা বিশ্বাস হবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১