বাংলাদেশের খবর

আপডেট : ১৬ June ২০১৯

হলমার্কের জেসমিনের জামিন বাতিল, আত্মসমর্পণের নির্দেশ

হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলাম সংগৃহীত ছবি


ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হলমার্ক গ্রুপের চেয়ারম্যান জেসমিন ইসলামের জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

হাইকোর্টের দেওয়া জামিন বাতিল করে আজ রোববার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জেসমিন ইসলামের পক্ষে ছিলেন সিনিয়র আইনজীবী মনসুরুল হক চৌধুরী ও আবদুল মতিন খসরু। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

খুরশীদ আলম খান সাংবাদিকদের বলেন, ভুয়া এলসির বিপরীতে জনতা ব্যাংকের ৮৫ কোটি ৮৭ লাখ ৩৩ হাজার ৬১৬ টাকা আত্মসাতের মামলায় হাইকোর্ট চলতি বছরের ১০ মার্চ তাকে রুল যথাযথ ঘোষণা করে জামিন দেন। এর বিরুদ্ধে দুদক আপিল বিভাগে আবেদন করে। আজ আপিল বিভাগ তার জামিন বাতিল করে চার সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১