বাংলাদেশের খবর

আপডেট : ১৭ June ২০১৯

দিনব্যাপী ডায়াবেটিক  সমিতির ফ্রি চিকিৎসা সেবা

মহাদেবপুর ডায়াবেটিক সমিতির নিজেস্ব কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করছেন সমিতির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল। ছবি : বাংলাদেশের খবর


নওগাঁর মহাদেবপুরে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

আজ সোমবার মহাদেবপুর ডায়াবেটিক সমিতির নিজেস্ব কার্যালয়ে আয়োজিত দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ক্যাম্পের উদ্বোধন করেন সমিতির সাধারণ সম্পাদক ও জাহাঙ্গীরপুর সরকারী বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী অধ্যাপক হাফিজুল হক বকুল।

এ সময় ডাঃ মোঃ দেলোয়ার হোসেন চৌধুরী, সমিতির যুগ্ম সম্পাদক ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, মহাদেবপুর থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম. সাখাওয়াত হোসেন, সমিতির প্রচার সম্পাদক রবিউল আলমসহ বিভিন্ন প্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।

দিনব্যাপী এ সেবা ক্যাম্পে দেড় শতাধিক ডায়াবেটিস রোগীর সকল প্রকার পরীক্ষা ও চিকিৎসা ফ্রি প্রদান করেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১