আপডেট : ১৯ June ২০১৯
লক্ষ্মীপুরে চার ফার্মেসিকে ৬৮ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এ জরিমানা করেন জেলা সদরের সহকারী কমিশনার (ভূমি) ফাহমিদা মোস্তফা। তিনি বলেন, মানহীন, নিবন্ধনহীন, সঠিক তাপমাত্রায় ওষুধ সংরক্ষণ না করা, লাইসেন্সের শর্ত ভঙ্গ ও মানহীন ওষুধের বিজ্ঞাপন প্রচার করায় আগ্রাবাদ ফার্মেসিকে ৩০ হাজার টাকা, ঝর্ণা ফার্মেসিকে ২৫ হাজার টাকা, বাংলাদেশ ফার্মেসিকে ১০ হাজার টাকা ও বাবুল ফার্মেসিকে তিন হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুরের ড্রাগ সুপার মো. ফজলুল হক।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১