বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০১৯

গোপালগঞ্জ জেলা পরিষদের বাজেট ঘোষণা


গোপালগঞ্জ জেলা পরিষদের ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ৩৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৮৭৫ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদের সম্মেলন কক্ষে এ বাজেট ঘোষণা করেন জেলা পরিষদ চেয়ারম্যান চৌধুরী এমদাদুল হক। ৩৬ কোটি ৭৭ লাখ ১৬ হাজার ৮৭৫ টাকার এ বাজেটে আয় ও ব্যয় সমান দেখানো হয়েছে।

এ সময় জেলা পরিষদের নিজস্ব জায়গায় মুকসুদপুরের বনগ্রাম বাজার, জেলা শহরের বেদগ্রামে মার্কেট নির্মাণ, আধুনিক অডিটরিয়াম নির্মাণের পরিকল্পনা করা হয়েছে। এছাড়া জেলা শহরের পাচুড়িয়া এলাকায় আধুনিক ডাকবাংলো নির্মাণ করা হচ্ছে বলে জানানো হয়।

এ বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু ইউসুফ মোহম্মদ রেজওয়ান জোয়ার্দারসহ জেলা পরিষদ সদস্যবৃন্দ এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১