বাংলাদেশের খবর

আপডেট : ২১ June ২০১৯

স্কুলছাত্রী ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মুয়াজ্জিন গ্রেপ্তার


টাঙ্গাইলের সখীপুরে জ্বিন তাড়ানোর কথা বলে পঞ্চম শ্রেণির স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় অভিযুক্ত মুয়াজ্জিন রুহুল আমীনকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে সখীপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। এর আগে গত সোমবার ওই ছাত্রীর মা সখীপুর উপজেলার কুতুবপুর কেন্দ্রীয় জামে মসজিদের ওই মুয়াজ্জিনের বিরুদ্ধে মামলা করেন।

জানা যায়, গত ১৩ জুন বৃহস্পতিবার দুপুরে ওই মুয়াজ্জিন উপজেলার কুতুবপুর গ্রামে মেয়েটির বাড়িতে আসে। ওই স্কুলছাত্রীকে জ্বিনে ধরেছে বলে ঝাড়ফুঁক করার পরামর্শ দেয়। পরে একটি ঘরে নিয়ে ঝাড়ফুঁকের এক পর্যায়ে মেয়েটির চোখমুখে সরিষার তেল মেখে স্পর্শকাতর স্থানে হাত দেয় ও ধর্ষণের চেষ্টা চালায়। এসময় মেয়েটির চিৎকারে বাড়ির লোকজন ও স্থানীয়রা এগিয়ে এসে মুয়াজ্জিন রুহুলকে গণপিটুনি দিয়ে বেঁধে রাখে। পরে স্থানীয় মাতাব্বর ও মসজিদ কমিটির লোকজনের সহযোগিতায় মুয়াজ্জিন পালিয়ে যায়।

সখীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) বদিউজ্জামান অভিযুক্ত মুয়াজ্জিন রুহুল আমীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১