বাংলাদেশের খবর

আপডেট : ২৩ June ২০১৯

ঈশ্বরদীতে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


ঈশ্বরদীতে যথাযোগ্য মর্যাদায় আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ রোববার সকালে দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং জাতির জনক বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসটির সূচনা হয়।

এসময় উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান নূরুজ্জামান বিশ্বাস, সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু, পৌর কমিটির সভাপতি ও মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, সাধারণ সম্পাদক ইসাহক আলী মালিথা, জেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মাহজেবিন শিরিণ পিয়া, উপজেলা কমিটির সহ-সভাপতি মোঃ রশীদুল্লাহ, ইঞ্জিঃ কবিরুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শফিউল আলম বিশ্বাস, যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস, কলেজ ছাত্রলীগের সভাপতি আরমান হোসেন প্রমূখসহ দলীয় ও অংগ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

বিকেলে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১