আপডেট : ২৩ June ২০১৯
আইসিসি ক্রিকেট বিশ্বকাপে আজ রোববার লর্ডসে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে নেমেছে পাকিস্তান। পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকা এবারের বিশ্বকাপে একটি করে ম্যাচে জয়লাভ করেছে। ৬ ম্যাচে ১টি জয় এবং বৃষ্টির কারণে ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় দক্ষিণ আফ্রিকার পয়েন্ট ৩। অন্যদিকে ৫ ম্যাচে ১টিতে জিতেছে পাকিস্তান। ১টি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় তাদের পয়েন্টও ৩। পাকিস্তান একাদশ: ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি। দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটরক্ষক), হাশিম আমলা, এইডেন মার্করাম, রসি ভ্যান ডার ডুসেন, ফাফ ডু প্লেসিস (অধিনায়ক), ডেভিড মিলার, ক্রিস মরিস, আন্দিলে ফিকোয়াও, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিদি ও ইমরান তাহির।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১