আপডেট : ২৩ June ২০১৯
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে আড়াই হাজার ইয়াবা ট্যাবলেটসহ খালা-ভাগিনাকে আটক করেছে হাইওয়ে পুলিশ। আজ রোববার সকাল সাড়ে এগারটার সময় খুটাখালীর মেদাকচ্ছপিয়া ঢালা নামক এলাকা থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন কক্সবাজার পৌরসভার ৮নং ওয়ার্ডের বইদ্যঘোনা এলাকার মো.শফির মেয়ে আনার কলি ও এবাদুল হকের ছেলে মো. শাকিল। মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির (এসআই) আবদুল মোতালেব জানান , গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার মেধাকচ্ছপিয়া ঢালা নামক এলাকায় চকরিয়া সার্ভিস নামে একটি বাসের দুই যাত্রীকে তল্লাশি করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা আচারের প্যাকেটের ভেতর থেকে আড়াই হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হবে
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১