আপডেট : ২৪ June ২০১৯
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ইটভর্তি ট্রাক চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ সোমবার উপজেলার মেদীআশুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আজাহার পালোয়ান (৫৫)। তিনি কালিয়াকৈর উপজেলার মেদীআশুলিয়া পালোয়ানবাড়ি এলাকার নুরু পালোয়ানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজাহার পালোয়ান উপজেলা মেদীআশুলাই বাজার থেকে মোটরসাইকেলে করে তার বাড়ি যাচ্ছিল। যাওয়ার পথে মোটরসাইকেলটি মেদীআশুলাই পৌঁছালে পিছন থেকে ইটভর্তি একটি ট্রাক তাকে চাপা দেয়। ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই আজাহার পালোয়ান মারা যান। কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক (এসআই) মোহসীন হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১