বাংলাদেশের খবর

আপডেট : ২৫ June ২০১৯

মরিচা-তুলশিখালী সেতু টোলমুক্ত করার দাবীতে মানববন্ধন


ঢাকা-নবাবগঞ্জ-দোহার সড়কের মরিচা ও তুলশিখালী সেতু টোলমুক্ত করার দাবীতে মানববন্ধন করেছেন নবাবগঞ্জ উন্নয়ন সংস্থা নামের একটি সংগঠন। আজ সোমবার বিকেলে উপজেলা সদর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন দোহার নবাবগঞ্জ কলেজের সাবেক অধ্যক্ষ মানবেন্দ্র দত্ত, সংগঠনের সভাপতি শেখ তোফায়েল আহমেদ সেপোল, মাহনগর শ্রমিক ফেডারেশনের প্রচার সম্পাদক বাবুল লাল মন্ডল, শ্রমিক নেতা- অবিনাশ সরকার, বাবুল মোল্লা, মো. শাহজাহান, আব্দুস সাত্তার সিকদার, সোয়েব আহমেদ প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১