আপডেট : ২৬ June ২০১৯
নোয়াখালীর সেনবাগ থানা পুলিশ এক অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সেনবাগ উপজেলার মহিদীপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক ব্যক্তির নাম আমির হোসেন প্রকাশ কালাম (৩৫)।বাড়ি উপজেলা ৬নং কাবিলপুর ইউনিয়নের মহিদীপুর গ্রামে। সে ওই গ্রামের করিম সারেং বাড়ির আবদুর রশিদের ছেলে। আমির হোসেন প্রকাশ কালামের বিরুদ্ধে সেনবাগ থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। এবং বুধবার দুপুরে তাকে নোয়াখালী বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১