আপডেট : ২৭ June ২০১৯
চট্টগ্রামের সীতাকুণ্ডে র্যাবের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ধর্ষণ মামলার এক আসামি নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার ভোরে উপজেলার আমিরাবাদ এলাকায় গোলাগুলির ওই ঘটনা ঘটে। নিহতের নাম মো. রানা (২০)। সে পূর্ব আমিরাবাদের নুরুল ইসলামের ছেলে। আচার খাওয়ানোর কথা বলে প্রতিবেশী এক স্কুলছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের অভিযোগে গত ৩ ফেব্রুয়ারি রানার বিরুদ্ধে মামলা হয়। এরপর থেকেই তিনি পলাতক ছিলেন। র্যাব-৭ চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান বলেন, রানার অবস্থানের খবর পেয়ে ভোরে আমিরাবাদ এলাকায় অভিযানে যায় তাদের একটি দল। র্যাবের উপস্থিতি টের পেয়ে রানা ও তার সহযোগীরা গুলি ছুড়তে শুরু করে। র্যা বও তখন পাল্টা গুলি চালায়। গোলাগুলি থামলে সেখানে রানাকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। গুলিবিদ্ধ রানাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বলেন, ঘটনাস্থল থেকে একটি এলজি ও ১১ রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র্যাব সদস্যরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১