বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০১৯

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলা

নাঙ্গলকোটে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় ফাইনাল খেলায় পুরুষ্কার বিতরণী অনুষ্ঠান ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার নাঙ্গলকোটে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান গোল্ডকাপ ও বঙ্গমাতা শেখ ফজিলাতুনন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্ণামেন্টের উপজেলা পর্যায়ে ফাইনাল খেলা গতকাল বৃহস্পতিবার উপজেলা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়।

খেলায় বঙ্গবন্ধু গোল্ডকাপ টুর্ণামেন্টে নাঙ্গলকোট মড়েল সরকারি প্রাথমিক বিদ্যালয়-চান্দগড়া প্রাথমিক বিদ্যালয়কে ৪-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় এবং বঙ্গমাতা ফুটবল টুর্ণামেন্টে থানা কমপ্লেক্স সরকারি প্রাথমিক বিদ্যালয়- হেসাখাল প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

উপজেলা শিক্ষা অফিসার আল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরষ্কার বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কুলছুম আক্তার। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু ইউসুফ ভূঁইয়া, আমির হোসেন পাটোয়ারী, নাঙ্গলকোট প্রেসক্লাব সভাপতি মজিবুর রহমান মোল্লা, উপজেলা ছাত্রলীগ সভাপতি আবদুর রাজ্জাক সুমন, শ্যামল চন্দ্র বিশ্বাস, হোসাইন আহম্মদ ও প্রধান শিক্ষক নিজাম উদ্দিন প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১