বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০১৯

শ্রীপুরে নারী শ্রমিক খুন

পুকুরে খুঁটিতে বাঁধা ছিল সাবিনার মরদেহ

শ্রীপুর ম্যাপ


গাজীপুরের শ্রীপুরে পুকুর থেকে খুঁটিতে বাঁধা এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল ( আজ) উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের রাজাবাড়ি বাজারের পুকুর থেকে ওই নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের পরে দুপুরে মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের নাম সাবিনা আক্তার(২৩)। সে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার জোঁকা গ্রামের লাল মিয়ার মেয়ে। শ্রীপুর উপজেলার ধলাদিয়া এলাকার শারমিন টেক্সটাইল কারখানার শ্রমিক ছিল সাবিনা আক্তার।

নিহতের স্বজনরা জানান, ৩ বছর আগে সাবিনা গাজীপুর সিটি কর্পোরেশন এলাকায় এক কারখানায় চাকরি করতো। সে সময় ওই এলাকার নাহিদের সাথে পরিচয় হয় সাবিনার। পরে তারা বিয়ে করেন। কিন্তু নাহিদের পরিবার তাকে মেনে নিচ্ছিল না। পরে শ্রীপুরের শারমিন টেক্সটাইলে চাকরি শুরু করেন সাবিনা। দুই বছর স্বামীর সাথে সাবিনার যোগাযোগ বিছিন্ন ছিল ।

নিহতের খালা সোলেমা বেগম জানান, গত মঙ্গলবার রাত থেকে তার (সাবিনা) কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে আজ বৃহস্পতিবার সকালে রাজাবাড়ি বাজারের একটি পুকুরে সাবিনার মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। পরে খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে।

শ্রীপুর থানার এস আই জাহাঙ্গীর আলম জানান, সকালে পুকুরে নারীর লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয় স্থানীয়রা। পরে পুলিশ পুকুরে একটি খুঁটির সঙ্গে বাঁধা অবস্থায় ওই নারীর মরদেহ উদ্ধার করে।

শ্রীপুর থানার ওসি (অপারেশন) আবুল কালাম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরতেহটি একটি খুঁটির সাথে বাধা ছিল। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে হত্যার পরে লাশ পুকুরে খুঁটিতে বেঁধে রাখে হত্যাকারি। বিষয়টি অধিক গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১