বাংলাদেশের খবর

আপডেট : ২৭ June ২০১৯

কু-প্রস্তাবে রাজি না হওয়ায়

কলেজ শিক্ষার্থী হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

দোহারে সুর্বনা মন্ডলের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।


ঢাকার দোহারে সুর্বনা মন্ডলের হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে পদ্মা সরকারি কলেজের ছাত্র-ছাত্রী ও এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে উপজেলার মুকসুদপুর এলাকায় পদ্মা কলেজের শিক্ষক, শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকাবাসীর যৌথ উদ্দ্যোগে কলেজের সামনে এই মানববন্ধন ও সমাবেশের আয়োজন করা হয়।

এসময় সেখানে চলাচলকারী সকল যান চলাচল বন্ধ হয়ে যায়। নিহত সুর্বনা মন্ডল পদ্মা সরকারি কলেজের ২য় বর্ষের ছাত্রী ছিলেন এবং মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ির ইসলামপুর গ্রামের হৃদয় মন্ডলের স্ত্রী।

নিহতের মা রেখা মন্ডল ও এলাকাবাসী জানান, গত ২০ জুন সুর্বনা মন্ডলকে তার ননদের স্বামী শুভংকর মন্ডল কুপ্রস্তাব দেন। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় শুভংকর মন্ডল ও তার শশুর বাড়ির লোকজন শারীরিক নির্যাতন করে সুর্বনাকে হত্যা করে। ঐ ঘটনায় নিহতের মা রেখা মন্ডল বাদী হয়ে ননদের স্বামী শুভংকর মন্ডল, ননদ অঞ্জনা মন্ডল, শ্বাশুড়ি শেফালী মন্ডল ও স্বামী হৃদয় মন্ডলকে আসামি করে টঙ্গীবাড়ি থানায় মামলা করেন।

ঘটনা পর থেকে আসামিরা পলাতক থাকায় তাদেরকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। মানববন্ধনে অংশগ্রহনকারীরা হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার সহ বিচারের দাবী জানান ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১