বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৯

পদ্মা সেতুতে বসলো ১৪তম স্প্যান


পদ্মা সেতুর মাওয়া প্রান্তে বসল সেতুর আরেকটি স্প্যান (সুপার স্ট্রাকচার)। আজ শনিবার বিকাল সোয়া চারটার দিকে ১৫ ও ১৬ নম্বর পিলারের উপর স্প্যান ৩সি বসানো হয়।

পদ্মা সেতুর সহকারি প্রকৌশলী হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।

এ স্প্যানটি সেতুর চতুর্দশ স্প্যান। এটিসহ স্থায়ীভাবে বসানো হয়েছে ১২টি স্প্যান ও অস্থায়ীভাবে বসানো হয়েছে ২টি স্প্যান। সে হিসেবে ৩সি স্প্যানটি স্থায়ীভাবে বসানো দ্বাদশ স্প্যান হবে।

এ স্প্যানটি বসানোর পর সেতুর মোট ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হল। জাজিরাপ্রান্তে ৯টি স্প্যানের মোট ১৩৫০ মিটার ও মাওয়া প্রান্তের তিনটি স্থায়ী ও একটি অস্থায়ী স্প্যান মিলে মোট ৬০০ মিটার এবং সেতুর মাঝ বরাবর একটি স্প্যান অস্থায়ীভাবে বসানোয় ১৫০ মিটার যোগ করে সেতুর মোট ২ হাজার ১০০ মিটার দৃশ্যমান হল। তবে, স্প্যানগুলো ভিন্ন ভিন্ন মডিউলে বসানোর কারণে দৃশ্যমান অংশগুলো এক সারিতে নয় বরং বিচ্ছিন্নভাবে থাকবে।

এর আগে পিলারে বসানোর উদ্দেশে বৃহস্পতিবার সকাল সোয়া ১১ টায় মুন্সীগঞ্জের মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে স্প্যান ৩সি রওনা দেয়। তবে পিলারের কাছে পলি জমে যাওয়ায় ও বৈরী আবহাওয়ার কারণে বৃহস্পতিবার স্প্যান ৩সি বসানো যায়নি।

প্রকৌশল সূত্রে জানা যায়, মাওয়া কন্সট্রাকশন ইয়ার্ড থেকে তিন হাজার ৬০০ টন ধারণ ক্ষমতার 'তিয়ান ই' ভাসমান ক্রেন ১৫০ মিটার দৈর্ঘ্যের প্রতিটি স্প্যান বহন করে। এরপর বসানো হয় পিলারের ওপর।"

পদ্মা সেতুতে দুই ধরনের স্প্যান বসবে নদীর মধ্যে থাকা ৪২টি পিলারের উপর। ৪১টি স্প্যান (সুপার স্ট্রাকচার) যেগুলো মূলত স্টিলের এবং নদীর দুই পাড়ে থাকা ভায়াডাক্টের উপর ৭টি করে ১৪টি রেলওয়ে স্প্যান এবং জাজিরা প্রান্তে ২৩৪ টি সুপার-টি গার্ডার ও মাওয়া প্রান্তে ২০৪ টি সুপার-টি গার্ডার মিলিয়ে মোট ৪৩৮ টি সুপার-টি গার্ডার বসবে। এতে মোট রোডওয়ে স্প্যান হবে ৮৩টি। স্টীলের স্প্যান বা সুপার স্ট্রাকচার বসানো হয়েছে মোট ১৪টি। অন্যদিকে, রেলওয়ে গার্ডারের স্প্যান বসেছে ৭টি। তবে, রোডওয়ে সুপার-টি গার্ডারের কোনো স্প্যান এখনও বসানো হয়নি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১