আপডেট : ২৯ June ২০১৯
বগুড়ার আদমদীঘির সান্তাহারে ৩৯ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে সান্তাহার-রানীনগর সড়কের মালশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। আটককৃতরা হলেন- মালশন গ্রামের অহির উদ্দিনের ছেলে মোহসিন আলী (৪৫) ও একই গ্রামের মোজাম্মেল হকের ছেলে অভি (২৫)। শনিবার থানায় মাদক আইনে পৃথক দুইটি মামলা দায়ের করে তাদের জেল হাজতে পাঠানো হয়। সান্তাহার পুলিশ ফাঁড়ির টিএসআই আব্দুল ওয়াদুদ জানান, শুক্রবার রাতে সান্তাহার-রানীনগর সড়কের মালশন এলাকা থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহসিন আলীকে ২১ পিস ইয়াবাসহ এবং অভিকে শনিবার ভোরে খাড়ীর সেতু এলাকা থেকে ১৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১