আপডেট : ২৯ June ২০১৯
বারহাট্টা উপজেলার হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের যৌন নিপীড়নের দায়ে অভিযুক্ত প্রধান শিক্ষক আইন উদ্দিনের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে। আজ শনিবার নেত্রকোনা শহরে জেলা নারী নির্যাতন প্রতিরোধ কমিটিসহ আটটি সংগঠনের যৌথ উদ্যোগে শহরের মোক্তারপাড়া সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। বেলা ১২টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, প্রেসক্লাব সম্পাদক শ্যামলেন্দু পাল, উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নেত্রকোনা সাহিত্য সমাজের সভাপতি অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী, কোহিনূর বেগম, আলপনা বেগম, মৃণাল কান্তি চক্রবর্তী, ফয়জুল করিম, একেএম আব্দুল্লাহ, কল্পনা মহানায়ক, নাছিমা খানম, শিল্পী ভট্টাচার্য্য, শাহানা আক্তার পপি, মনিরুজ্জামান বাবুল ও তোফায়েল খান শায়ন প্রমুখ। বক্তারা জানিয়েছেন, হাজীগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রী গত ১০ জুন বারহাট্টা থানায় প্রধান শিক্ষক আইন উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ এনে মামলা দায়ের করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১