বাংলাদেশের খবর

আপডেট : ২৯ June ২০১৯

সোনারগাঁয়ে নদী ভরাট ও বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে শ্রমিকদের স্বার্থ সুরক্ষা, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনসহ কয়েকটি দাবীতে মানববন্ধন করেছে স্থানীয় পেশাজীবী, সামাজিক ও শ্রমিক সংগঠন।

শুভ সংঘ সোনারগাঁ উপজেলা শাখার উদ্যেগে আজ শনিবার সকালে উপজেলা চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, নদী থেকে বালু উত্তোলন, নদীতে বালু ভরাটে মূল হোতাদের সঙ্গে প্রশাসনের সু-সম্পর্ক রয়েছে। তাই তারা লোক দেখানো অভিযান চালিয়ে নদী থেকে বালু উত্তোলন, নদী ও খাসজমি ভরাট বন্ধে মূল হোতাদের গ্রেপ্তার না করে অসহায় খেটে খাওয়া ৩০০-৫০০ টাকার শ্রমিকদের আটক করে মোবাইল কোর্ট বসিয়ে ৬ মাস থেকে ১ বছরের শাস্তি দিচ্ছে। জেল হলে হোতারা তাদের জামিনটুকু পর্যন্ত করেন না।

সূত্রে জানা যায়, আনন্দ বাজার সংলগ্ন মেঘনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় মূল হোতা ঈসমাইল মেম্বারের ড্রেজার থেকে ৭ জন এবং চর রমজান সোনাউল্লাহ মৌজায় অবৈধভাবে নদী ভরাটের অপরাধে ভুমিদস্যু শাহ জালালের ড্রেজার থেকে ২১ জন শ্রমিককে আটক করে। ঈসমাইল মেম্বারের ৪জন শ্রমিককে ১বছর ও তিন জনের ১ মাস এবং শাহ জালালের ২১জন শ্রমিককে ৬মাস করে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

এ সময় মানব বন্ধনে অংশ নেয় শুভ সংঘ সোনারগাঁ উপজেলা শাখা, গ্রাজুয়েট ফাউন্ডেশন, বিবিসি প্রেস, জাতীয় শ্রমিকলীগ, শ্রমিক কল্যাণ সংসদ, সোনারগাঁ ফাউন্ডেশন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১