বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৯

কুমিল্লার হত্যা মামলায় খালেদার চার্জ গঠনের শুনানি পেছাল

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সংগৃহীত ছবি


কুমিল্লার চৌদ্দগ্রামের জগমহনপুরে নৈশকোচে পেট্টোল বোমা মেরে আটজনকে পুড়িয়ে হত্যা মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চার্জ গঠনের শুনানি হবে আগামী ২১ আগস্ট।

আজ রোবাবর চার্জ গঠনের শুনানি নির্ধারিত তারিখ থাকলেও কুমিল্লার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আলী আকবর শুনানির তারিখ পিছিয়ে ২১ আগস্ট ধার্য করেন।

খালেদা জিয়ার আইনজীবী কাইয়মূল হক রিংকু জানান, এই মামলায় খালেদা জিয়া জামিনে আছেন। অন্য মামলায় তিনি জেলা হাজতে থাকায় তার আইনজীবীরা সময় প্রার্থনা করলে আদালত সময় মঞ্জুর করেন। এ মামলার এক নম্বর আসামি জামায়াত নেতা আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও অপর আসামি বিএনপির উপদেষ্টা মনিরুল হক চৌধুরী জামিনে থেকে মামলায় হাজিরা দেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ৩ ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্টোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান, আহত হন ২০ জন। এ

ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৭৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। মামলায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতাকে হুকুমের আসামি করা হয়। আসামিদের মধ্যে তিনজন মারা যান, পাঁচজনকে চার্জশিটকে থেকে বাদ দেওয়া হয়। খালেদা জিয়াসহ অন্য ৬৯ জনের বিরুদ্ধে কুমিল্লা আদালতে তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক ফিরোজ হোসেন চার্জশিট দাখিল করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১