বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৯

নেত্রকোনা পৌরসভার বাজেট ঘোষণা


নেত্রকোনা পৌরসভার ২০১৯-২০২০ অর্থবছরের জন্য ১৩৮ কোটি ৮৮ লাখ ৫১ হাজার  ২২০ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। আজ রোববার বেলা সাড়ে ১১টায় পৌর মেয়র নজরুল ইসলাম খান সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এ বাজেট ঘোষণা করেন।

বাজেটে নাগরিকদের জন্য নতুন কোনো কর আরোপ করা হয়নি।

পৌর মিলনায়তনে আয়োজিত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম।

মেয়র নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহজাহান মিয়া, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার নুরুল আমিন, জেলা কৃষক লীগের সভাপতি কেশব রঞ্জন সরকার ও প্যানেল মেয়র (১) আমির বাশার প্রমুখ।

এ সময় সাংবাদিকরা ছাড়াও বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর ও পৌর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাজেট ঘোষণাকালে মেয়র সাংবাদিকদের জানান, প্রস্তাবিত বাজেটে মহুয়া অডিটোরিয়াম নির্মাণ বাবদ ৫ কোটি, পার্ক নির্মাণ বাবদ ৩ কোটি, মুক্তিযুদ্ধ ও বিজয় ভাস্কর্য নির্মাণ বাবদ ১ কোটি, মগড়া নদীর পাড় সংরক্ষণসহ সৌন্দর্য বর্ধন ও পরিবেশ উন্নয়ন বাবদ ৩৬ কোটি, দু’টি মার্কেট নির্মাণ বাবদ ৬ কোটি এবং জলাবদ্ধতা নিরসন খাতে ১ কোটি টাকা ব্যয়ের প্রস্তাব করা হয়েছে।

বাজেটে মোট রাজস্ব আয় ধরা হয়েছে ১৩ কোটি ৬২ লাখ ২১ হাজার ৯৮৪ টাকা।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১