বাংলাদেশের খবর

আপডেট : ৩০ June ২০১৯

নাঙ্গলকোটে তিন ভারতীয় নাগরিক আটক

নাঙ্গলকোটে আটককৃত তিন ভারতীয় নাগরিক ছবি : বাংলাদেশের খবর


কুমিল্লার নাঙ্গলকোটে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে থানা পুলিশ।

গতকাল শনিবার সন্ধ্যায় জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর খবরে মাধ্যমে অবৈধ অনুপ্রবেশের দায়ে উপজেলার বাঙ্গড্ডা ইউপির আঙ্গুলখোঁড় গ্রাম থেকে ওই তিন ভারতীয় নাগরিককে আটক করা হয়। আটককৃতদের আজ রবিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।

আটককৃতরা হলেন, ভারতের দক্ষিণ ত্রিপুরা জেলার রাজনগর থানার ঘোষখামার ভিল পাড়া গ্রামের, মৃত.যোগেন্দ্র ভিলের ছেলে দুলাল ভিল, মৃত.শ্রীধাম ভিলের ছেলে চন্দল ভিল ও যীতেন্দ্র সফরের ছেলে ঠাকুর চাঁদ সফর।

নাঙ্গলকোট থানার ওসি (তদন্ত) আশরাফুল ইসলাম জানান, ভরতীয় ওই তিন নাগরিক আঙ্গুলখোঁড় গ্রামের খাল-বিল ও পুকুরসহ ভিবিন্ন জায়গায় কচ্ছব ও গুই সাপ ধরে ভারতে নিয়ে যায়। এলাকাবাসী শনিবার বিকেলে তাদের দেখে সন্দেহ হলে ৯৯৯ এ ফোন দেয়। পুলিশ দ্রুত গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে। গতকাল আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১