আপডেট : ০১ July ২০১৯
পাবনার ঈশ্বরদীতে ১৯৯৪ সালে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাকে বহনকারী ট্রেনে বোমা হামলার মামলার রায় আগামী বুধবার ঘোষণা করা হবে। যুক্তিতর্ক উপস্থাপন শেষে আজ সোমবার পাবনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ রুস্তম আলী রায় ঘোষণার এ দিন ধার্য করেন। এর আগে জেলহাজতে থাকা বিএনপির ৩০ নেতা-কর্মীর উপস্থিতিতে উভয় পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরেন। পাবনা জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (এপিপি) ওবায়দুল হক জানান, আলোচিত এ মামলার রায় বুধবার ঘোষণা করা হবে। মামলার ৫২ জন আসামির মধ্যে ছয়জন মারা গেছেন। গত রবিবার ৩০ জন আসামি জামিন আবেদন করলে বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন এবং বাকি আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত সূত্রে জানা গেছে, ১৯৯৪ সালের ২৩ সেপ্টেম্বর আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেতা সাংগঠনিক সফরে খুলনা থেকে রাজশাহী অভিমুখে ট্রেনযোগে বের হন। পথে ঈশ্বরদী স্টেশনে তার একটি নির্ধারিত পথসভা ছিল। তাকে বহনকারী ট্রেনটি পাকশী স্টেশনে পৌঁছার পরপরই ওই ট্রেনে ব্যাপক গুলিবর্ষণ ও বোমা হামলা চালানো হয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১