বাংলাদেশের খবর

আপডেট : ০১ July ২০১৯

লাইফ সাপোর্টে এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ সংরক্ষিত ছবি


জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আবারো লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

আজ সোমবার বিকেলে সম্মিলিত সামরিক হাসপাতালে এরশাদকে দেখে আসার পর তিনি সাংবাদিকদের এ কথা জানান।

জাহিদ মালেক বলেন, ওনার অবস্থা ক্রিটিক্যালই বলা যায়। লাইফ সাপোর্টে আছে। ওভারঅল সিচুয়েশন ক্রিটিক্যাল।

এরশাদের চিকিৎসা প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এখানে তিনি যে চিকিৎসা পাচ্ছেন তার চেয়ে বেশি চিকিৎসা তাকে দেওয়ার কোন সুযোগ নেই। দেশের বাইরে নেওয়ার লম্বা যে একটা জার্নি, সেটা করার মতো শারীরিক অবস্থাও তার নেই। তাই তাকে দেশের বাইরে নেওয়ার কোন চিন্তাভাবনা এখন নেই।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১