আপডেট : ০২ July ২০১৯
নরসিংদীর মনোহরদীতে পুকুরের পানিতে ডুবে তরিকুল ইসলাম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার বিকেল চারটায় উপজেলার শুকুন্দী ইউনিয়নের ঝালখালী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তরিকুল ঝালখালী গ্রামের মুনজুল মিয়ার ছেলে। পরিবারের লোকজন জানায়, মঙ্গলবার বেলা তিনটার দিকে তরিকুল বাড়ির উঠানে একা একা খেলা করছিল। এ সময় বাড়ির লোকজন তাদের সাংসারিক কাজে ব্যস্ত ছিলেন। হঠাৎ তরিকুলকে উঠানে দেখতে না পেয়ে তার বাবা-মা ও অন্যান্য স্বজনরা খুঁজতে থাকেন। আধা ঘণ্টা পর বাড়ির উত্তর পাশে পুকুরের পানিতে তরিকুলকে ভাসতে দেখেন তার চাচা রবিউল ইসলাম। পরে তাকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তরিকুলকে মৃত ঘোষণা করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১